ইরানকে শাস্তি দিতে নতুন উপায় খুঁজছে মার্কিন সেনাবাহিনী

ইরানকে শাস্তি দিতে ও চাপে রাখতে নতুন উপায় খুঁজছে মার্কিন সেনাবাহিনী। এজন্য সেনাদের কাছে সৃজনশীল ও ব্যতিক্রমী পরিকল্পনা চাওয়া হয়েছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, গত বুধবার মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) গোয়েন্দা শাখার এক কর্মকর্তা সামরিক বিশ্লেষকদের একটি বড় গ্রুপে পাঠানো বার্তায় লিখেছেন, ‘আমরা ইরানের ওপর চাপ সৃষ্টি এবং দেশটিকে শাস্তি দেওয়ার জন্য নতুন, সৃজনশীল ও প্রচলিত ধারার বাইরের কিছু উপায় খুঁজছি।’

এছাড়া দ্বিতীয় একটি সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, গত সপ্তাহে মার্কিন সামরিক বাহিনীর এক জ্যেষ্ঠ কর্মকর্তা ইরানের বিরুদ্ধে কী ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে, সে বিষয়ে নতুন ধারণা ও প্রস্তাব আহ্বান করে ওই বার্তা পাঠান।

সূত্র: ডন
এমএইচ

প্রকাশিত : ০৩:৪৮:৪১ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬