মধ্যপ্রাচ্যে অশান্তির মূল কারিগর ইরান: রুবিও

মধ্যপ্রাচ্য অঞ্চলে অস্থিতিশীলতা তৈরির মূল কারিগর ও প্রধান ‘অশান্তি সৃষ্টিকারী’ দেশ হিসেবে ইরানকে আখ্যায়িত করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। লোহিত সাগরের গুরুত্বপূর্ণ বাব আল-মানদেব প্রণালিতে বাণিজ্যিক জাহাজের ওপর ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলার হুমকির বিষয়ে সৌদি আরবের কর্মকর্তাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের চলমান আলোচনার কথা জানাতে গিয়ে তিনি এই মন্তব্য করেন।

বুধবার (২২ জুলাই) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জানান, লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হুথিদের এই হামলার হুমকির বিষয়ে গত এক সপ্তাহে সৌদি আরবের সঙ্গে বেশ কয়েকবার আলোচনা করেছে যুক্তরাষ্ট্র। তিনি উল্লেখ করেন, এটি কোনো নতুন হুমকি নয়, বরং অতীতেও এই ধরনের হুমকির বাস্তব প্রয়োগ দেখা গেছে।

এই সমগ্র সংকটের কেন্দ্রবিন্দুতে ইরান সরাসরি জড়িত বলে দাবি করেন রুবিও। তিনি বলেন, এই অঞ্চলের মূল সমস্যা বা অশান্তি সৃষ্টিকারী দেশের কথা উঠলেই সেখানে সবার আগে ইরানের নাম আসবে।

মধ্যপ্রাচ্যে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীকে ইরানের মদদ দেওয়ার বিষয়টি উল্লেখ করে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ইয়েমেনের হুথি, লেবাননের হিজবুল্লাহ, ইরাকের বিভিন্ন সশস্ত্র মিলিশিয়া গোষ্ঠী এবং ফিলিস্তিনের হামাস—এগুলো সবই ইরানের কর্মকাণ্ডের জ্বলন্ত উদাহরণ।

তার মতে, ইরান নিজ দেশের সাধারণ জনগণের কল্যাণে অর্থ ব্যয় না করে, উল্টো এই ধরনের সন্ত্রাসী সংগঠন এবং অঞ্চলে অস্থিতিশীলতা সৃষ্টিকারীদের পেছনে নিজেদের অর্থ ঢালছে।

সূত্র: আল-জাজিরা।
এমএইচ

জনপ্রিয়

মধ্যপ্রাচ্যে অশান্তির মূল কারিগর ইরান: রুবিও

প্রকাশিত : ০৮:৩৮:৫৩ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬