সাংবাদিক আনিস আলমগীর ডিবি হেফাজতে

সাংবাদিক আনিস আলমগীরকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে। তবে কী কারণে তাকে হেফাজতে নিয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিক কিছুই জানায়নি ডিবিপুলিশ।

রোববার রাত ৮টা ৫০ মিনিটে আনিস আলমগীর নিজেই বিষয়টি ঢাকা পোস্টকে জানিয়েছেন। মুঠোফোনে তিনি প্রতিবেদককে বলেন, বর্তমানে আমি ডিবি হেফাজতে আছি।

কে আপনাকে তুলে নিয়ে এসেছে— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কারা তুলে নিয়ে এসেছে জানি না। তবে আমি এখন ডিবি হেফাজতে রয়েছি।

কী কারণে তুলে নিয়ে যাওয়া হয়েছে— সে বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, কী কারণে আমাকে ডিবি কার্যালয়ে তুলে আনা হয়েছে, সে বিষয়টি বলতে পারছি না।

একটি সূত্র জানায়, ধানমন্ডির একটি জিম থেকে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। তবে এ বিষয়ে জানতে ডিএমপির (ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ) একাধিক কর্মকর্তাকে ফোন দিয়েও পাওয়া যায়নি।

এমএইচ

জনপ্রিয়

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

সাংবাদিক আনিস আলমগীর ডিবি হেফাজতে

প্রকাশিত : ০৯:১৮:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫