ভারতে বিমান বাহিনীর বিমান বিধ্বস্ত হয়ে নিহত ৫

ভারতের আসামে ভারতীয় বিমান বাহিনীর বিমান দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। সৌভাগ্যক্রমে বেঁচে গেছেন সহ-পাইলট। শনিবার সকালে আসামের জোরহাট বিমানঘাঁটিতে এএন-৩২ পরিবহন বিমানটি অবতরণের সময় বিধ্বস্ত হয়। এর পরপরই বিমানটিতে আগুন ধরে যায়।

ঘটনার পরপরই আগুন নিয়ন্ত্রণে আনা এবং পরিস্থিতি মূল্যায়নের জন্য দ্রুত ঘটনাস্থলে কুইক রেসপন্স টিম মোতায়েন করা হয়। দুর্ঘটনার কারণ নির্ধারণের জন্য একটি তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।

আন্তোনভ এএন-৩২ একটি দুই ইঞ্জিনবিশিষ্ট টার্বোপ্রপ সামরিক পরিবহন বিমান, যা ভারতীয় বিমান বাহিনীর ‘ওয়ার্কহর্স’ বা প্রধান কর্মক্ষম পরিবহন বিমান হিসেবে পরিচিত। সাবেক সোভিয়েত ইউনিয়নে প্রথম নির্মিত এই মডেলের প্রায় ১০০টি বিমান বর্তমানে ভারতীয় বিমান বাহিনীর বহরে রয়েছে।

সূত্র: এনডিটিভি
এমএইচ

ট্যাগ :

ফের মার্কিন হামলা হলেও কয়েক মাস চলার মতো খাদ্য-জ্বালানি মজুত আছে ইরানের

ভারতে বিমান বাহিনীর বিমান বিধ্বস্ত হয়ে নিহত ৫

প্রকাশিত : ০৭:৪২:৩০ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬