ফ্রান্সে এপস্টিন তদন্তে বড় অগ্রগতি, সামনে এলো ১০ নতুন ভুক্তভোগী

মার্কিন কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টিনকে ঘিরে ফ্রান্সে চলমান তদন্তে নতুন অগ্রগতি হয়েছে। রাজধানী প্যারিসের সরকারি কৌঁসুলির কার্যালয় জানিয়েছে, তদন্তে অন্তত ১০ জন নতুন সম্ভাব্য ভুক্তভোগীর সন্ধান পাওয়া গেছে, যাদের বিষয়ে আগে কোনো তথ্য ছিল না।

ফরাসি প্রধান সরকারি কৌঁসুলি লর বেক্যু জানিয়েছেন, গত ফেব্রুয়ারিতে সম্ভাব্য ভুক্তভোগীদের সামনে এসে তথ্য দেওয়ার আহ্বান জানানো হলে প্রায় ২০ জন ব্যক্তি যোগাযোগ করেন। তাদের মধ্যে নতুন ১০ জনের তথ্য এখন তদন্তে যুক্ত হয়েছে।

নতুন ভুক্তভোগীদের সাক্ষ্য গ্রহণের প্রস্তুতি চলছে। কয়েকজন বর্তমানে বিদেশে অবস্থান করায় তাদের সাক্ষ্য গ্রহণের সময়সূচি নির্ধারণ করা হচ্ছে।

তদন্তকারীরা এপস্টিনের পুরোনো কম্পিউটার, টেলিফোন রেকর্ড এবং ব্যক্তিগত নথি পুনরায় বিশ্লেষণ করছেন, যাতে তার ইউরোপীয় যোগাযোগ এবং সম্ভাব্য সহযোগীদের শনাক্ত করা যায়।

তদন্তে আবারও উঠে এসেছে জ্যঁ-লুক ব্রুনেলের নাম। তিনি এপস্টিনের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত ছিলেন এবং অপ্রাপ্তবয়স্কদের যৌন শোষণের অভিযোগে অভিযুক্ত ছিলেন। ২০২২ সালে তিনি ফরাসি কারাগারে মারা যান।

এমএইচ

জনপ্রিয়

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

ফ্রান্সে এপস্টিন তদন্তে বড় অগ্রগতি, সামনে এলো ১০ নতুন ভুক্তভোগী

প্রকাশিত : ০৬:১৮:০৬ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬