জানাল মধ্যস্থতাকারী পাকিস্তান

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে এ মুহূর্তে যুদ্ধ শুরুর শঙ্কা নেই

আলোচনায় অগ্রগতি না হলেও ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে এ মুহূর্তে যুদ্ধ শুরু হওয়ার শঙ্কা নেই বলে জানিয়েছে মধ্যস্থতাকারী পাকিস্তান। দেশটি বলেছে, তারা তাদের কূটনৈতিক তৎপরতা অব্যাহত থাকবে।

গতকাল রোববার ইরান যুক্তরাষ্ট্রের কাছে যুদ্ধ বন্ধের একটি পাল্টা প্রস্তাব পাঠায়। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এটি প্রত্যাখ্যান করেন। এতে করে আবারও হামলা ও পাল্টা হামলা শুরুর শঙ্কা তৈরি হয়। এরপরই পাকিস্তান জানাল আপাতত পুনরায় যুদ্ধ শুরুর সম্ভাবনা নেই।

সোমবার (১১ মে) বার্তাসংস্থা আনাদোলুকে পাকিস্তান সরকারের কয়েকটি সূত্র বলেছেন, তারা আলোচনার মাধ্যমে মধ্যপ্রাচ্য সংকটের সমাধানে পৌঁছানোর চেষ্টা করবেন।

এখন আর যুদ্ধ শুরু হবে না উল্লেখ করে এক কর্মকর্তা বলেছেন, “চলমান অচলাবস্থা সত্ত্বেও পাকিস্তান এখনই যুদ্ধের কোনো আশঙ্কা দেখছে না। কারণ, সংঘাত মেটাতে ওয়াশিংটন ও তেহরান অত্যন্ত গুরুত্বের সাথে কূটনৈতিক পথ খুঁজছে।”

এই কর্মকর্তা আরও বলেছেন, আগামী সপ্তাহে ট্রাম্প চীনে যাবেন। তিনি চান না তার সফরটি যুদ্ধের আড়ালে পড়ে যাক।

পাকিস্তানের অপর একটি সূত্র জানিয়েছেন, যদিও দুই দেশ প্রকাশ্যে কঠোর ভাষায় কথা বলছে। কিন্তু তাদের মধ্যে ভেতরের একটি পথ রয়েছে। যার মাধ্যমে যোগাযোগ চলছে। এতে কাতার, মিসরের মতো একাধিক আরব দেশ যুক্ত রয়েছে। আর সবকিছুর মধ্যস্থতা করছে পাকিস্তান।

সূত্র: আনাদোলু
এমএইচ

জনপ্রিয়

প্রকাশিত : ০৮:০৭:০৬ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬