বিটিভি পাঁচ কর্মকর্তার দুর্নীতির নথি তলব দুদকের

বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে রাজস্ব খাতের মালামাল প্রকল্প খাতে দেখিয়ে অর্থ আত্মসাৎ ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অনুসন্ধানের অংশ হিসেবে এরই মধ্যে সংশ্লিষ্ট নথিপত্র তলব করে চিঠি দেওয়া হয়েছে।

দুদকের উপ-সহকারী পরিচালক তাছলীমা আক্তার স্বাক্ষরিত ওই চিঠিতে, নথিপত্র আগামী ২৮ এপ্রিলের মধ্যে দুদকের প্রধান কার্যালয়ে জমা দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুদকের জনসংযোগ বিভাগের উপপরিচালক মো. আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

দুদক জানায়, বিটিভির সিনিয়র ইঞ্জিনিয়ার মো. মনিরুল ইসলাম, ইঞ্জিনিয়ারিং ম্যানেজার (চলতি দায়িত্ব) মো. মান্নাফ হোসেন, উপসহকারী প্রকৌশলী মো. সাইফুর রহমান, ইঞ্জিনিয়ারিং ম্যানেজার মো. আরিফুল হাসান এবং রক্ষণ প্রকৌশলী আবদুল্লাহ আল হাদীর বিরুদ্ধে অভিযোগ অনুসন্ধানের স্বার্থে সংশ্লিষ্ট বিভিন্ন তথ্য ও রেকর্ডপত্র সরবরাহের জন্য বিটিভি কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে।

চিঠিতে সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে ২০২৩-২০২৪ ও ২০২৪-২০২৫ অর্থবছরে বিটিভি ঢাকা কেন্দ্রে রাজস্ব খাতে মালামাল ক্রয়ের বিল-ভাউচার, স্টক রেজিস্টার এবং বিতরণ রেজিস্টারের সংশ্লিষ্ট অংশের সত্যায়িত অনুলিপি দেওয়ার জন্য বলা হয়েছে।

এ ছাড়া একই সময়ে ক্রয় সংক্রান্ত টেন্ডার বিজ্ঞপ্তি, নির্বাচিত ঠিকাদারের নাম-ঠিকানা, পরিশোধিত অর্থের পরিমাণসহ বিস্তারিত তথ্যও চাওয়া হয়েছে।

দুদক আরও জানায়, অভিযোগ সংশ্লিষ্ট কর্মকর্তাদের গত সাত বছরের দাপ্তরিক বিদেশ সফরের তালিকা এবং সংশ্লিষ্ট উদ্দেশ্য সম্পর্কে তথ্য প্রদান করতে হবে।

পাশাপাশি ২০২৩-২০২৪ ও ২০২৪-২০২৫ অর্থবছরে বিটিভির ডিশ অ্যান্টেনা (ডিশ আব) মেরামত সংক্রান্ত বিল-ভাউচারের সত্যায়িত কপিও জমা দিতে বলা হয়েছে।

এমএইচ

জনপ্রিয়

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বিটিভি পাঁচ কর্মকর্তার দুর্নীতির নথি তলব দুদকের

প্রকাশিত : ০৮:৩৩:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬