‘গণতন্ত্রের কথা ভুলে যান’, জনগণকে বুরকিনা ফাসোর প্রেসিডেন্টের বার্তা

আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর প্রেসিডেন্ট ইব্রাহিম তারাওয়ে দেশটির সাধারণ মানুষকে গণতন্ত্রের কথা ভুলে যেতে বলেছেন। তিনি বলেছেন, এখানে গণতন্ত্র আসলে কার্যকর নয়। গণতন্ত্র মানুষকে হত্যা করে, ধ্বংস ডেকে আনে। এক্ষেত্রে তিনি লিবিয়ার উদাহরণ টেনেছেন।

২০২২ সালে এক সামরিক প্রতিবিপ্লব ঘটিয়ে ক্ষমতা দখল করেন ইব্রাহিম তারাওয়ে। এরপর তিনি দেশটির প্রেসিডেন্ট হন। যদি ইব্রাহিম ক্ষমতা দখলের পর নির্বাচন দেওয়ার কথা বলেছিলেন। কিন্তু এখন সেই অবস্থান থেকে সরে এসেছেন। এমনকি তিন মাস আগে বুরকিনা ফাসোতে সব ধরনের রাজনৈতিক দলকে বিলুপ্ত করে দেন তিনি।

গতকাল বৃহস্পতিবার দীর্ঘ এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। ওই সময় গণতন্ত্রের কথা উঠলে তিনি বলেন, “গণতন্ত্রের বিষয়টি জনগণকে ভুলে যেতে হবে। আমাদের সত্য বলতে হবে: গণতন্ত্র আমাদের জন্য নয়।”

“গণতন্ত্র হত্যা করে। লিবিয়ার দিকে দেখুন, এটিই আমাদের কাছে সবচেয়ে বড় উদাহরণ। বিশ্বের যেখানেই গণতন্ত্র প্রতিষ্ঠার চেষ্টা হয়েছে সেখানেই রক্তপাত হয়েছে। গণতন্ত হলো দাসত্ব।”

ইব্রাহিম তারাওয়ে ক্ষমতা দখলের আট মাস আগে সেনা অভ্যুত্থানে সাবেক প্রেসিডেন্ট রোচ মার্ক কাবোরেকে ক্ষমতাচ্যুত করা হয়। এরপর সেনাবাহিনীর জুনিয়র অফিসার ইব্রাহিম পাল্টা অভ্যুত্থান ঘটান। তিনি যুক্তরাষ্ট্রের বদলে রাশিয়ার সঙ্গে সম্পর্ক গভীর করার দিকে মনোযোগ দেন।

সূত্র: আরএফআই

এমএইচ

জনপ্রিয়

১৭ বছরের আন্দোলনেই জুলাই গণঅভ্যুত্থানের পটভূমি তৈরি: রিজভী

‘গণতন্ত্রের কথা ভুলে যান’, জনগণকে বুরকিনা ফাসোর প্রেসিডেন্টের বার্তা

প্রকাশিত : ০৬:১৭:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬