ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ‘ব্যর্থ’ হয়েছে : আরাগচি

ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ‘ব্যর্থ’ হয়েছে। ফলে তারা এখন বিভিন্ন আবাসিক এলাকায় নির্বিচারে হামলা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

মঙ্গলবার (১০ মার্চ) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

যুদ্ধের মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে উল্লেখ করে ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি দেখছি না যে তারা কোনো যৌক্তিক লক্ষ্য অনুসরণ করছে।

শুরুতে তারা তাদের উদ্দেশ্য অর্জনে ব্যর্থ হয়েছিল। এখন ১০ দিন পার হওয়ার পর আমার মনে হয়, তারা পুরোপুরি লক্ষ্যহীন হয়ে পড়েছে।’

আব্বাস আরাগচি বলেন, ‘যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্ল্যান-এ অর্থাৎ প্রথম পরিকল্পনা ব্যর্থ হয়েছে। এখন তারা অন্য পরিকল্পনাগুলো কার্যকর করার চেষ্টা করছে।

কিন্তু সেগুলোও একইভাবে ব্যর্থ হচ্ছে।’

তারই অংশ হিসেবে ইরানের জ্বালানি অবকাঠামোতে হামলা চালিয়ে তারা বিশ্ববাজারে তেলের দাম আকাশচুম্বী করে তুলেছে বলেও জানান তিনি।

তিনি আরো বলেন, ‘যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামনে যুদ্ধের কোনো সুনির্দিষ্ট লক্ষ্য বা শেষ নেই। ফলে তারা আবাসিক এলাকাগুলোতে নির্বিচারে হামলা চালাচ্ছে।

এমএইচ

জনপ্রিয়

রাশিয়ায় তৈরি ক্যানসারের টিকা প্রথম রোগীর শরীরে কার্যকরভাবে কাজ করছে

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ‘ব্যর্থ’ হয়েছে : আরাগচি

প্রকাশিত : ০৪:০৪:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬