বিশ্ব বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম

টানা তিন দফা কমার পর আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম মঙ্গলবার (২৫ নভেম্বর) বেড়েছিল। একদিনের ব্যবধানে আবারও বুধবার (২৬ নভেম্বর) স্বর্ণের দাম বেড়েছে।

রয়টার্সের প্রতিবেদন বলেছে, এবার মার্কিন স্থানীয় বাজারে স্বর্ণের দাম শূন্য দশমিক সাত শতাংশ বেড়ে প্রতি আউন্স চার হাজার ১৬০ দশমিক ১২ ডলারে দাঁড়িয়েছে। এই দাম ১৪ নভেম্বরের পর সবচেয়ে বেশি।

কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, ডিসেম্বরে সুদের হার কমানোর প্রত্যাশা এখন আরও জোরদার হচ্ছে। ফেডারেল রিজার্ভ (ফেড) কর্মকর্তাদের নরম সুরের মন্তব্য ও দুর্বল অর্থনৈতিক তথ্যের কারণে এই বিষয়টি আরও শক্তিশালী হয়েছে, যা স্বর্ণের দাম বাড়িয়ে তুলছে।

অন্য ধাতুর মধ্যে স্পট সিলভারের দাম এক দশমিক এক শতাংশ বেড়ে প্রতি আউন্স ৫১ দশমিক ৯৬ ডলারে দাঁড়িয়েছে। প্ল্যাটিনাম ও প্যালাডিয়ামের দাম স্থিতিশীল রয়েছে।

এমএইচ

জনপ্রিয়

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বিশ্ব বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম

প্রকাশিত : ০৮:৫৮:৫১ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫