মামদানির ট্রানজিশনাল টিমে ফরহাদ মাজহারের কন্যা সমতলী হক

CREATOR: gd-jpeg v1.0 (using IJG JPEG v62), quality = 82?

নিউইয়র্ক সিটির আগামী মেয়র জোহরান মামদানির ট্রানজিশনাল টিমে জায়গা করে নিয়েছেন আলোচিত কবি, লেখক, বুদ্বিজীবি ও চিন্তক ফরহাদ মাজহারের কন্যা সমতলী হক।  মানবাধিকার কর্মী সমতলী হক সিটি ইউনিভিারসিটি অব নিউইয়র্কের শিক্ষকতা করেন। এর আগে তিনি লেবার এটর্নি হিসেবে কাজ করেছেন। মামদানির মেয়র প্রার্থীতা ঘোষণার পর থেকেই তিনি নির্বাচনী প্রচারনায় ছিলেন। মামদানির সাথে রয়েছে ঘনিষ্ঠ সম্পর্ক।

সমতলী হক ফরহাদ মাজহারের প্রথম পক্ষের স্ত্রীর ঘরের সন্তান। বাংলাদেশ সরকারের উপদেষ্টা ফরিদা আখতার ফরহাদ মাজহারের দ্বিতীয় স্ত্রী। সমতলী হকের স্বামী পর্তুরিকান। তারা নিউইয়র্কে বসবাস করেন। তাদের  ১ পুত্র ও ১ কন্যা সন্তান রয়েছে।

নির্বাচনের প্রচারণায় অবদান রাখায় সমতলী ছাড়াও মামদানির ট্রানজিশানল টিমে আরও ৮ বাংলাদেশি জায়গা করে নেন। তাদের এই নিয়োগে বাংলাদেশি কমিউনিটিতে আনন্দের বন্যা বইছে। বাংলাদেশিরা মামদানির প্রতি কৃতজ্ঞতা জানান।

আগামী ১ জানুয়ারি বিশ্বের রাজধানী খ্যাত নিউইয়র্ক সিটির মেয়র হিসেবে শপথ নিবেন প্রথম  মুসলিম জোহরান মামদানি।

ট্যাগ :

মামদানির ট্রানজিশনাল টিমে ফরহাদ মাজহারের কন্যা সমতলী হক

প্রকাশিত : ০৯:৩৬:১১ পূর্বাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫