৫.৮ মাত্রার ভূমিকম্পে কাঁপল পাকিস্তানসহ সীমান্তবর্তী অঞ্চল

পাকিস্তানসহ সীমান্তবর্তী দেশগুলোতে শুক্রবার ভোরে ৫.৮ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। পাকিস্তান মেটেরোলজিক্যাল ডিপার্টমেন্ট (পিএমডি) জানিয়েছে, ভূপৃষ্ঠ থেকে ১৫৯ কিলোমিটার গভীরে তাজিকিস্তান–শিনজিয়াং সীমান্ত অঞ্চলে রাত ২টায় এই ভূমিকম্প ঘটেছে।

ইউরোপীয় মেডিটারেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) মুহূর্ত-ভূমিকম্প স্কেলের (Moment Magnitude Scale) ভিত্তিতে এটি ৫.৩ মাত্রার বলে জানিয়েছে। ইউএস জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, পাকিস্তান, তাজিকিস্তান, চীন ও আফগানিস্তানসহ নানান দেশে এর প্রভাব অনুভূত হয়েছে।

মিডিয়া রিপোর্টে জানা গেছে, ভূমিকম্পের ধাক্কা ইসলামাবাদ এবং খাইবার পাখতুনখাওয়া অঞ্চলেও অনুভূত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

পাকিস্তান আরবীয়, ইউরো-এশিয়ান ও ভারতীয় তিনটি প্রধান টেকটনিক প্লেটের উপর অবস্থিত। দেশের বিভিন্ন অঞ্চলে পাঁচটি সিসমিক জোন থাকা এবং একাধিক ভাঙনরেখার সংযোগের কারণে ভূমিকম্প প্রায়শই ঘটে থাকে।

গত বছরের অক্টোবর মাসে করাচিতে ৩.২ মাত্রার ভূমিকম্প রেকর্ড করা হয়। এর এক মাস আগে খাইবার পাখতুনখাওয়ার বিভিন্ন এলাকায় ৫.৫ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়।

এমএইচ

জনপ্রিয়

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

৫.৮ মাত্রার ভূমিকম্পে কাঁপল পাকিস্তানসহ সীমান্তবর্তী অঞ্চল

প্রকাশিত : ০২:১৫:০৭ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬