নিউইয়র্ক-বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি মনোয়ারুল, সম্পাদক মমিনুল

নিউইয়র্কের বিভিন্ন সংবাদ মাধ্যমে কাজ করা বাংলাদেশী সাংবাদিকদের সংগঠন নিউইয়র্ক বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি নির্বাচিত হয়েছেন মনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক হয়েছেন, মমিনুল ইসলাম মজুমদার।

সংগঠনের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদক ছাড়াও১১ সদস্যের কার্যনির্বাহী কমিটি নির্বাচিত হয়। এর মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সাতজনই বর্তমান কমিটির সদস্য।

বিকেল সাড়ে তিনটা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত ভোট গ্রহণের সময় নির্ধারিত ছিল। নির্ধারিত সময়ে সংগঠনের ১০৫ সদস্যের মধ্যে ৯৪ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

শনিবার, ৮ নভেম্বর জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে জয়ী অন্য প্রার্থীরা হচ্ছেন সহ-সভাপতি আবিদুর রহিম(বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত), সহ-সাধারণ সম্পাদক মাহাথীর খান ফারুকী, কোষাধ্যক্ষ রশীদ আহমদ(বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত), সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইলিয়াস খসরু, প্রচার ও দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান (বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত)। নির্বাচিত চার কার্যকরী সদস্য হচ্ছেন- শেখ সিরাজুল ইসলাম, রওশন হক, শাহ আহমদ ও মো. ফারুক হোসেন।

এর আগে সকালে বার্ষিক সাধারণ সভা(এজিএম) অনুষ্ঠিত হয়।

ভোট গ্রহণ ও ফলাফল ঘোষণার পুরো সময়টা সাংবাদিকরা হাসি মজা ও আনন্দ উচ্ছ্বাসের মধ্য দিয়ে কাটান। ফলাফল ঘোষণার সময় ৭০ জনের বেশি সাংবাদিক হল ঘরে উপস্থিত ছিলেন।

ফলাফল ঘোষণা শেষে নতুন নির্বাচিতরা এবং যারা প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন সবাই মিলে সংগঠনকে এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মনজুর আহমেদ,

এবিএম সালেহ উদ্দিন, মঈনুদ্দীন নাসের, মাহমুদ খান তাসের,

সাংবাদিক ডা. ওয়াজেদ এ খান, শেখ সিরাজুল ই

সলাম প্রমুখ।

ট্যাগ :
জনপ্রিয়

১৭ বছরের আন্দোলনেই জুলাই গণঅভ্যুত্থানের পটভূমি তৈরি: রিজভী

নিউইয়র্ক-বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি মনোয়ারুল, সম্পাদক মমিনুল

প্রকাশিত : ০৯:০৪:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫