কবি ফররুখ আহমদের স্মরণে প্রবাহ’র সাহিত্য সভা অনুষ্ঠিত

বাংলার মুসলিম সমাজের পুনর্জাগরণের অনুপ্রেরণার বাতিঘর ‘মুসলিম রেনেসাঁর কবি’ খ্যাত কবি ফররুখ আহমদকে স্বরণ করেছে নিউইয়র্কের সাংস্কৃতিক সংগঠন প্রবাহ সাহিত্য সাংস্কৃতিক পরিষদ, যুক্তরাষ্ট্র।

সম্প্রতি নিউইয়র্কের জ্যাকসন হাইটসে অনুষ্ঠিত ১২তম সাহিত্য সভায় কবি ফররুখ আহমদের মৃত্যু বার্ষিকী উপলক্ষে তাকে নিবেদন করা হয়।

সোহেল হামিদের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রবাসী কবি, লেখকদের সমাগম ঘটে। ইসলামী রেনেসাঁর কবি ফররুখ আহমদকে উপস্থিত সকলে স্মরণ করেন ও নিজেদের অভিব্যক্তি প্রকাশ করেন আধুনিক বাংলা সাহিত্যের এ মহান কবিকে নিয়ে।

বাচিক শিল্পী ও টিভি উপস্থাপক জি এম ফারুক খান আবৃত্তি করেন কবি ফররুখ আহমদ এর ‘পানজেরী’ কবিতা।

কবি ফররুখ আহমদ এর লেখা ছড়া আবৃত্তি করে বিশ্বাবিদ্যালয় ছাত্র রাফিন ইকবাল কায়িফ। বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম কিরণ একটি কবিতা পাঠ করেন। সমাজসেবক ও সংগঠক লিয়াকত এলাহী বাংলা সাহিত্যে কবি ফররুখ আহমদের অবদান সম্পর্কে আলোকপাত করেন। সংস্কৃতি কর্মী তোফাজ্জল হোসেন একটি কবিতা পাঠ করেন।

অনুষ্ঠানে উপস্থিত সকলে কবি ফররুখ আহমদের সাহিত্য কর্মকে ব্যাপকভাবে প্রচার, গবেষণার প্রতি উৎসাহিত করেন। অনুষ্ঠানের শেষাংশে বিশিষ্ট বাচিক শিল্পী জি এম ফারুক খান বাংলা উচ্চারণের উপর বিশেষ একটি পর্ব উপস্থাপন করেন ও প্রতি মাসিক সাহিত্য সভায় এর ধারাবাহিকতা রক্ষা করার প্রতিশ্রুতি প্রদান করেন।

ট্যাগ :
জনপ্রিয়

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

কবি ফররুখ আহমদের স্মরণে প্রবাহ’র সাহিত্য সভা অনুষ্ঠিত

প্রকাশিত : ০৭:৫০:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫